লাকসাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ০২:৪২ এএম
লাকসাম: ৪০ বছর পদার্পণ উপলক্ষে লাকসাম প্রেস ক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ের ৩য় তলায় স্কাই লাউন্স পার্টি সেন্টারে দিনব্যাপী আয়োজনের প্রথমে সাংবাদিকদের মাঝে পাঞ্জাবি-ক্যাপ ও নারী সাংবাদিকদের বোরকা-ক্যাপ বিতরণ করা হয়।
এসময় একটি বর্ণাঢ্য র্যালী লাকসামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবে এসে শেষ হয়। এরপর কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, দোয়া মোনাজাত করা হয় এবং পায়রা উড়িয়ে ও কেক কেটে ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়। এসময় লাকসাম প্রেস ক্লাবের নতুন লগো উম্মোচন করেন প্রেস ক্লাবের নবীন প্রবীণ সাংবাদিকরা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে লাকসাম প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান স্বপন ও নবীন সদস্য আনোয়ারুল আজীমের যৌথ উপস্থাপনায় ও আহ্বায়ক মনির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, প্রবীণ সাংবাদিক আবদুল মতিন, এমএস দোহা, কামরুল ইসলাম, প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আল শারাহ, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, শাহ মো. নুরুল আলম প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেয়ে লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের মরনোত্তর ও প্রতিষ্ঠাকালীন সদস্য উপদেষ্টা সদস্য এবং নির্যাতিত সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লাকসাম রিলেটেড নিউজ
লাকসামের অজপাড়াগাঁয়ে শিক্ষার বাতিঘর সাতঘর আনছারিয়া মাদ্রাসা ও এতিমখানা
লাকসামে আরএফএল‘র এক্সক্লুসিভ শো-রুম উদ্বোধন
লাকসামে পরিস্কার পরিচ্ছন্ন ও মশক নিধন অভিযান উদ্বোধন
লাকসামে শালিস বৈঠকে ব্যবসায়ীর মৃত্যু
লাকসাম প্রেস ক্লাবের প্রয়াত ১১ সাংবাদিকদের মরণোত্তর সম্মাননা প্রদান
লাকসামে নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
লাকসাম রেলওয়ে জংশনের দুস্থ ও অসহায় মানুষের মধ্যে লাকসাম প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ
প্রয়োজনীয় সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন দিন: মির্জা ফখরুল
